বাংলাদেশি বংশোদ্ভূত

বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম ওন্টারিও পার্লামেন্টে নির্বাচিত
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক ডলি বেগম দেশটির ওন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে তিনি জয়ী হন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ট্রাম্প সমর্থক বেড়েছে
আগের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিলেও এবার প্রবাসী বাংলাদেশিদের অনেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার হামলার ঘটনা কাজ করেছে বলে জানিয়েছেন কয়েকজন।


